রসায়নঃ আমার অপ্রিয়তম বিষয়…
আগামী ১ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এস এস সি। যেখানে অন্যসব ছাত্র-ছাত্রীরা পূর্বের পড়াগুলো ঝালাই করছে, সেখানেই আমার অবস্থান তাদের বিপরীতে। আমি সবেমাত্র পড়া শুরু করেছি। মুখস্থবিদ্যার প্রতি অনীহা সেই ছোটকাল থেকেই। ক্ল্যাস থ্রি এর পর থেকে আর কোন দিন কোণ বিষয় মুখস্থ করার চেষ্টা করেছি বা করতে পেরেছি বলে মনে পড়ে না।
মুখস্থবিদ্যায় পারদর্ষী না হলেও ছাত্র হিসেবে খুব একটা খারাপ ছিলাম না কোনকালেই। ইংরেজী, পদার্থবিজ্ঞান আমার প্রিয় সাবজেক্ট। বরারবরের মত অন্যসব সাবজেক্টের পাশাপাশি প্রিয় সাবজেক্টগুলোতেও ভালো নাম্বার পেয়ে আসছিলাম, কিন্তু নবম শ্রেণীর শুরু থেকেই একটি সাবজেক্টের প্রতি চরম অনীহা ছিল।আর সেটা হলো রসায়ন। Read the rest of this entry
মায়াবনবিহারিণী লিরিক্স আর ভিডিও…
সম্প্রতি “মায়াবনবিহারিণী” গানটি শ্রোতামহলে বেশ নাম কামিয়েছে, অসাধারণ একটি গান… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানটি সম্প্রতি নতুন রূপ পেয়েছে… গানটির লিরিক্স আর ভিডিও নিচে দেয়া হলোঃ
মায়াবনবিহারিণী লিরিক্স
মায়াবনবিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ।
থাক্ থাক্, নিজ-মনে দূরেতে,
আমি শুধু বাঁশরির সুরেতে
পরশ করিব ওর প্রাণমন
অকারণ॥
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে,
চিত্ত আকুল হবে অনুখন
অকারণ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব–
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ॥
কোল্ডপ্লে এর প্যারাডাইজ
ইতোপূর্বে কোল্ডপ্লে এর গান শোনা হয়নি… কোল্ড প্লে এর প্যারাডাইজ গানটাই প্রথম শোনা হল। সত্যি বলতে ভালই লেগেছে ওদের গান। বেশ মজাদার আর অর্থবহ… প্যারাডাইজ গানটা শুনে দেখতে পারেন।
কোল্ডপ্লে – প্যারাডাইজ
ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন
কার কেমন লাগলে মন্তব্যে জানালে খুশি হবো…
কোলাভেরি দি – নেভান নিগাম এর কণ্ঠে [সনু নিগামের ছেলে]
আজকাল পথে-ঘাটে হাটতে গেলে মোড়ের সিডির দোকানগুলোতে হরহামেষাই বাজতে শোনা যায় “কোলাভেরি দি”। নতুন প্রজন্মের নবাগত তরূণ মিউজিকটি কম্পোস করেছেন। মিউজিক, গানের লিরিক্স, গায়কী সব মিলিয়ে বেশ মন কারার মতই গান এটি। যদিও অনেকের কাছে ফাউল মনে হলেও হতে পারে। সম্প্রতি সনু নিগামের ছেলে নেভান নিগাম এর কণ্ঠেও গানটি রেকর্ড করা হয়েছে। নেভানের গাওয়া গানটির সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন প্রমোদ চন্দ্রকরএক কথায় অসাধারণ গেয়েছে নেভান। যারা শোনেন নি তাদের জন্যে ভিডিওটি নিচে দিয়ে দিলাম…
কোলাভেরি দি নেভান নিগামের কণ্ঠে
এখন গুগলে সার্চ করেও জানতে পারবেন আপনার আইপি এড্রেস…
গুগল কিওয়ার্ডস টূল-এ একটু ঢুঁ মেরে দেখুন প্রতিদিন হাজার হাজার মানুষ গুগলে নিজের আইপি এড্রেস জানার জন্যে সার্চ করছে। গুগল আইপি এড্রেস দেখায় এমন কিছু ওয়েবসাইটের লিঙ্ক তুলে এনে দিতো এতোদিন, কিন্তু এখন থেকে গুগল নিজেই দেখাবে ব্যবহারকারীর আইপি এড্রেস।
গুগলে গিয়ে সার্চ বক্সে লিখুন “what is my ip”, “my ip”, বা “ip address” দেখবেন সার্চ রেজাল্ট দেখাবে এবং তার উপরে অনেকটা নিচের ছবির মত করে আপনার আইপি এড্রেসটি দেখিয়ে দিবে।
গুগলের নতুন সুবিধাটি চেক করতে এখানে ক্লিক করুন
এডসেন্স সম্পর্কে কতিপয় ভ্রান্ত ধারণা, যেগুলো এড়িয়ে যাওয়া উচিত…
সাধারণত অধিকাংশ প্রফেশনাল ব্লগারেরই উদ্দেশ্য থাকে ব্লগে এড দেয়ার মাধ্যমে আয় করা। আমাদের দেশের ব্লগাররা লোকাল এডের চেয়ে এডসেন্সের এডের দিকে বেশি ঝুঁকে থাকেন, তাই এডসেন্স অ্যাপ্রুভাল পাওয়াই অনেকের প্রথম উদ্দেশ্য। যদিও এডসেন্স একাউন্ট পাওয়াটা খুব একটা কঠিন কিছু না। তবে অনেকেই দেখা যায় এডসেন্স একাউন্ট থাকা সত্যেও এবং নিজের ব্লগ থাকা সত্ত্বেও খুব একটা আয় করতে পারছেন না এডসেন্স থেকে। এর পিছনে যেসকল বিষয় কাজ করছে সেগুলোর মধ্যে প্রথম সারীর কিছু কারণ হলো এডসেন্স সম্পর্কে অজ্ঞতা, ভ্রান্ত ধারণা, এডসেন্স বিষয়ক ব্লগগুলো বা এই বিষয়ক কোয়ালিটি লেখাগুলো না পড়া, এডের কোড সাইটে যুক্ত করে দিয়েই আয়ের আশায় বসে থাকা, ভিজিটরদের আচরণ প্রত্যক্ষ না করা ইত্যাদি ইত্যাদি। এই লেখাতে আমি এডসেন্স সম্পর্কে সাধারণ কিছু ভুল ধারণা তুলে ধরবো, যেগুলো এড়িয়ে যাওয়া উচিত।
রাতারাতি আপনি প্রচুর আয় করে ফেলবেন:
এটা একদম সাধারণ ধারণা, যে “আমি এডসেন্স একাউন্ট পাবো, আর রাতারাতি প্রচুর আয় করে ফেলবো”। সবাই খানিকটা এমন মনোভাবই পোষণ করে, বিশেষ করে নতুনরা। আমি নিজেও অনেকটা এমনই ভাবতাম যখন এডসেন্স একাউন্টের জন্যে আবেদন করেছিলাম, তখন চিন্তা-ভাবনা ছিল, এডসেন্স একাউন্ট এপ্রুভ হবে, হালি হালি ওয়েবসাইট বানাবো, ব্লগ বানাবো, সবার কাছ থেকে সেরা সব কপি করবো ব্যস টাকা পয়সা সব আমার, আমিই হবো মিলিয়-নিয়ার
। Read the rest of this entry
“ক্ষুধার্ত থেকো, বোকা থেকো” – স্টিভ জবসের অসাধারণ সেই বক্তৃতার ভিডিও ও কথাগুলোর বঙ্গানুবাদ…
সম্প্রতি স্টিভ জবস আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন পরপারে… তার পদচারণায় কিছুদিন আগেও মুখরিত ছিল প্রযুক্তি-বিশ্ব, আজ তার অনুপস্থিতিতে সমগ্র বিশ্ব শোকাহত। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়ে অসাধারণ এক বক্তৃতা উপহার দিয়েছিলেন… বক্তৃতার ভিডিও টি দেখতে চাইলে নিচের ভিডিওটি প্লে করে নিতে পারেন। ভিডিওর পরপরই বক্তৃতার বঙ্গানুবাদ বাংলাতে দেয়া হলো। [বঙ্গানুবাদ করেছেন "সিমু নাসের", বঙ্গানুবাদটি প্রথম আলোর সৌজন্যে দেয়া হলো]
প্রথমেই একটা সত্য কথা বলে নিই। আমি কখনোই বিশ্ববিদ্যালয় পাস করিনি। তাই সমাবর্তন জিনিসটাতেও আমার কখনো কোনো দিন উপস্থিত হওয়ার প্রয়োজন পড়েনি। এর চেয়ে বড় সত্য কথা হলো, আজকেই কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছে থেকে দেখছি আমি। তাই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। কোনো কথার ফুলঝুরি নয় আজ, স্রেফ তিনটা গল্প বলব আমি তোমাদের। এর বাইরে কিছু নয়। Read the rest of this entry
কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে?
আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কম্পিউটার ভাইরাস কিভাবে কাজ করে? ভেবে থাকুন বা নাই থাকুন, যদি না জেনে থাকেন তবে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন… হাওস্টাফওয়ার্ক্স ডট কম এর তৈরী মাত্র ১.০৬ সেকেন্ডের এই ভিডিওটি দেখে নিতে পারেন, মোটামুটি ধারণা হয়ে যাবে ভাইরাসের কার্যক্রম সম্পর্কে…
অজানা গন্তব্য…পথ…পথচারী এবং আমি…
অন্তহীন এক অজানা গন্তব্যের দিকে পথ হেঁটে চলেছি সেই ছোট্টবেলা থেকে… হাঁটতে হাঁটতে কতবার যে হোঁচট খেয়েছি তা গুণে রাখার মত সামর্থ্য আমার ছিল না। পথিমধ্যে হয়তো অনেক জায়গাতেই খানিকটা বিশ্রাম নিয়েছি, এরপর পুরো উদ্যমে আমার হেঁটেছি। যখনি প্রয়োজন মনে করেছি খানিকটা জিরিয়ে নিয়েছি। পথ চলতে চলতে অনেক পথচারীরই দেখা পেয়েছি, তাদের কেউ হয়তো আমাকে আপন করেছে, কেউ হয়তো দূরে ঠেলে দিয়েছে। কেউ হয়তো কোনটিই করার সময় পায়নি, স্বেচ্ছায় তাদেরকে আপন করে নিয়েছি। হয়তো নিজের তাগিদে, হয়তো তাদের তাগিদে…
সকলে সমান তালে পথ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে আমিও হয়তো অনেক পথিকের সাথে সমান তাল বজায় রাখতে পারিনি; তাই হয়তো তারা আমাকে অপ্রয়োজনীয় মনে করে পিছে ফেলেই ছুটেছে অন্তহীন অজানায়। একবারও পিছে ফিরে তাকায়নি, পাছে লজ্জায় পড়ে যায় এই ভেবে। আমি কিছু বলেনি, শুধু তাদের চলে যাওয়া ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখেছি। হয়তো অস্বাভাবিক এই চাহনির মাঝে কখনো চোখের কোণে জমাট বেঁধেছিল অশ্রুকণা, বেশ খানিকটা কণা এক হয়ে যখন গড়িয়ে পড়ার আকুল চেষ্টা চালাচ্ছিল, এই আমি তখন সেগুলোকে ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছিলাম। Read the rest of this entry
গতকাল হয়ে গেলো WebSEOGuide.net এর ওপেনিং সিরিমনি ও মিট-আপ…
গতকাল ধানমন্ডিতে অবস্থিত অর্কিড প্লাজায় এডুমেকার এর অফিসে হয়ে গেলো WebSEOGuide.net* এর ওপেনিং সিরিমনি ও মিট-আপ। সর্বোমোট ২৫ জন সেখানে উপস্থিত ছিলেন। বিকেল চারটার সময় শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে নির্বাচিত সময়ের কিছুটা সময় পর শুরু হয় অনুষ্ঠান।





